ভয়ঙ্কর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেপ্তার দুই

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:২৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ মাদক আইস (ক্রিস্টালমেথ), বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এদের মধ্যে একজন মোহাম্মদ হোছেন ওরফে খোকন টেকনাফ আইস সিন্ডিকেটের হোতা। অন্যজন খোকনের সহযোগী। তাদের কাছ থেকে উদ্ধার করা আইসের পরিমাণ প্রায় পাঁচ কেজি, যা এখন পর্যন্ত দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। 

শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে টেকনাফ কেন্দ্রিক কয়েকটি মাদকচক্র বেশ কিছুদিন ধরে পাশের দেশ থেকে অবৈধ মাদক- আইস বাংলাদেশে নিয়ে আসছে। 

র‍্যাবের একটি দল শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। 

অভিযানে জব্দ করা হয় মাদক আইস, যার পরিমাণ পাঁচ কেজি ৫০ গ্রাম। যার বাজার মূল্য ১২ কোটি টাকা। এছাড়া গুলিসহ একটি বিদেশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল বিশ্বব্যাংক: প্রধানমন্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া খোকন জানিয়েছে, টেকনাফ কেন্দ্রিক মাদক সিন্ডিকেটের সদস্য তারা। চক্রটি বিগত প্রায় কয়েক বছর ধরে অবৈধ মাদক ইয়াবার কারবার করে আসছে। 

সিন্ডিকেটের সদস্যরা সাধারণ নৌপথ ব্যবহার করে মাদকের চালান দেশে নিয়ে আসে। চড়া দামে আইস রাজধানীর উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করা হয় বলে জানান র‍্যাব কর্মকর্তারা। 

আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক। বাংলাদেশে কয়েক বছর ধরে প্রায়শই এই মাদক ধরা পড়ছে।


একাত্তর/আরবিএস  
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর