ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু রোববার থেকে

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:১৮ পিএম

দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর, রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা। এতদিন অনলাইনে ক্লাস করলেও, এবার সশরীরে ক্লাস করবে শিক্ষার্থীরা।

ক্লাস শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত সব সেকশনকে বিভিন্ন গ্রুপে ভাগ করে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতোপূর্বে একাডেমিক কাউন্সিলের দেয়া ‘লস রিকভারী প্ল্যান’ অনুসরণ করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে।

গেল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে, এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে। 

ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ ও শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের জ্ঞানের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের সভায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রেও একাধিক সেকশন বা গ্রুপ করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেলো বছর মার্চে, সব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ করে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। এর আগে, প্রথম ডোজ টিকা নেয়া সব শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয় আবাসিক হল।  

আরও পড়ুন: ভয়ঙ্কর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ, গ্রেপ্তার দুই

স্নাতক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে সব শিক্ষার্থী অন্তত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে তাদেরকে নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলে প্রবেশ করতে দেওয়া হয়। 

এদিকে, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য ৭ অক্টোবর থেকে টিএসসিতে ভোটার নিবন্ধন কেন্দ্র চালু করা হয়েছে। 

যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি করতে পারবেন।


একাত্তর/আরবিএস 

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর