গর্ভবতী নারীর ডায়াবেটিসের ঝুঁকি বেড়েছে

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:২৭ পিএম

করোনাকালে গর্ভবতী নারীদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়েছে। সেই সাথে বেড়েছে মৃত্যুঝুঁকি। গর্ভাবস্থায় এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। 

তার ওপর গর্ভকালীন ডায়াবেটিসে সেটি আরও কমে যায়। এই অবস্থায় করোনা আক্রান্ত হলে রোগীর ঝুঁকির মাত্রাও বেড়ে যায়। 

মায়ের ডায়াবেটিসের কারণে নবজাতকের টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। তাই গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তদের নিবিড় চিকিৎসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

ছয় বছরের শিশু রাসেল। থাকে ঢাকার মিরপুরে। জন্মের পরই শিশুটির ডায়াবেটিস ধরা পড়ে। গর্ভাবস্থায় মায়ের কাছ থেকেই শিশুটি আক্রান্ত হয়েছে।

করোনার সময় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ডায়াবেটিস আক্রান্ত গর্ভকালীন নারীরা। পরিসংখ্যান বলছে, ২০২০ থেকে ২০২১ সালে এই রোগে আক্রান্তের হার বেশি। 

করোনা থেকে মুক্তির একমাত্র উপায় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো। কিন্তু ডায়াবেটিক রোগীদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমায়। গর্ভকালীন অবস্থায় সেটি আরও কমে যায়।

আরও পড়ুন: দেশে প্রতি আটজন নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে

যাদের টাইপ-ওয়ান ডায়াবেটিস আছে তাদের গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তাদের অর্ধেকেরও বেশি টাইপ-টু ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন।

চিকিৎসকরা বলছেন, গর্ভকালীন অবস্থায় মায়ের ডায়াবেটিক থাকলে জন্মের পর শিশুটিরও এই রোগ আক্রান্ত হওয়ার আশংকা ৪০ শতাংশ বেশি থাকে।

করোনাকালীন সময় ডায়াবেটিক থেকে বাঁচতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণের পরিবর্তন এবং চিকিৎসার কোন বিকল্প নেই বলেই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। 


একাত্তর/এসজে

আজ ৩০ জুলাই, বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধু দিবস। ব্যক্তি, জনগোষ্ঠী, সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার মাধ্যমে বিশ্বশান্তি,...
বন্ধুদের হাতে রঙিন ব্যান্ড বাঁধা, সারপ্রাইজ গিফট দেওয়া আর সোশ্যাল মিডিয়ায় মিষ্টি সব বার্তা পাঠাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রতি বছর আগস্টের শুরুতেই একটাই খটকা মাথায় ঘোরে, আসল 'বন্ধু দিবস' বা...
সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা, শহরের 'ব্লু স্পেস' (সবুজ আঙ্গিনা) প্রচারণা এবং মানসিক চাপ কমানোর কম খরচের উপায় হিসেবে খোলা জলাশয়ে সাঁতার, যেমন নদী, লেক বা পুকুরে নামার প্রবণতা যুক্তরাজ্য,...
ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো অনেকের পক্ষেই অসম্ভব। কিন্তু দীর্ঘ ও সুস্থ জীবন পেতে কি সত্যিই কঠোর ওয়ার্কআউটের প্রয়োজন আছে? সাম্প্রতিক গবেষণা বলছে, একদমই নয়!...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর