দেশে প্রতি আটজন নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

দেশে স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন প্রতি আটজন নারীর একজন। এই রোগে প্রতিবছর মৃত্যুবরণ করেন সাত হাজার নারী। আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা বলছেন, শুরুতে রোগ শনাক্ত হলে মৃত্যুর হার কমবে। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। 

বরিশাল থেকে আসা মাহফুজা রহমান প্রায় তিন বছর ধরে স্তন ক্যান্সার এর চিকিৎসা করাচ্ছেন। প্রথমবার শনাক্ত হওয়ার দুই বছর পর আবার ফিরে এসেছে এই ক্যান্সার। ডাক্তার বলছেন, প্রথমবারের চিকিৎসা সঠিক হয়নি। 

এখন প্রতিদিন ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। তাই উত্তরা আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এন্ড জেনারেল হাসপাতাল এক আলোচনা সভার আয়োজন করে।

দেশে নারীদের ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশী স্তন ক্যান্সার। পরিসংখ্যান বলছে, এখন প্রতি এক লাখ নারীর মধ্যে ২৫ জন নারীই স্তন ক্যান্সারে আক্রান্ত হন। আর প্রতিবছর স্তন ক্যান্সারে মারা যান সাত হাজার নারী 

আরও পড়ুন: পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ

উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলছেন, এই রোগে ভুগতে থাকা নারীদের ২০ শতাংশের বয়স ১৫ থেকে ৪৪ বছরের মধ্যে। শুরুতেই এই রোগ শনাক্ত হলে ৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠতে পারে। 

তাই এই ক্যান্সার থেকে বাঁচতে প্রত্যেক নারীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।


একাত্তর/এসজে

বিশ্বজুড়ে স্তন ক্যান্সারে আক্রান্ত লাখ লাখ রোগী এখন কোনো ঝুঁকি ছাড়াই কেমোথেরাপি এড়াতে পারবেন। আন্তর্জাতিক এক গবেষণায় বিজ্ঞানীদের উদ্ভাবিত বিশেষ একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা নির্ধারণ করতে...
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর