মাইক্রোসফটের নারী কর্মীদের কুপ্রস্তাব দিতেন বিল গেটস

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০২:০১ পিএম

বিশ্বের অন্যতম ধনকুবের ও টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের নারী কর্মীর প্রতি অসংবেদনশীল আচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রায় একযুগ আগে মাইক্রোসফটের মধ্যমসারির এক নারী কর্মীকে গেটস অসংবেদনশীল ইমেইল পাঠিয়েছিল বলে উঠে এসছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানে। 

এর আগে ২০০২ সালে মাইক্রোসফটের এক নারী ইঞ্জিনিয়ারের সাথে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে ২০১৯ সালে মাইক্রোসফট একটি আইনি সংস্থাকে নিয়োগ করেছিল গেটসের বিরুদ্ধে অভিযোগটি খতিয়ে দেখতে। ২০২০ সালে সংশ্লিষ্টরা নীতি-বহির্ভূত সম্পর্কটির সত্যতা পাওয়ায় বিল গেটস পদত্যাগের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি থেকে। এরপর জুন মাসে আরেক প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানায়, বিল গেটস মাইক্রোসফট এবং এবং তার সদ্য সাবেক স্ত্রীর সাথে যৌথভাবে পরিচালিত দাতব্য সংস্থা 'বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন' এর দুজন নারী কর্মীকে বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেদনটির অনুসন্ধানে উঠে আসে, গেটস অফিসে এবং বাইরে নারীদের কাছে অসংযত আচরণের আচরণের জন্য সুপরিচিত ছিলেন। 

এছাড়া, মার্চে মার্কিন দৈনিক ডেইলি বিস্ট এর প্রতিবেদনে জানা যায়, গেটস এর তৎকালীন স্ত্রী মেলিন্ডা যৌন নিপীড়ক জেফরি এপস্টাইনের সাথে গেটসের বন্ধুত্ব নিয়ে  যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। 

আরও পড়ুন: 'আদর্শ মা' হয়ে উঠা যে কারণে কেবলই একটি মিথ

ফোর্বসের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস প্রায় ১৩২.৭ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। মেলিন্ডা ফ্রেঞ্চ এর সাথে গেটসের বিচ্ছেদের দরুন ১৯৯১ সালের পর প্রথমবারের মতো চতুর্থ স্থানে নেমে আসে ধনীদের তালিকায় গেটশের নাম। বিচ্ছেদ চুক্তির অংশ হিসাবে মেলিন্ডা ফ্রেঞ্চকে বিল ৫.৭ বিলিয়ন ডলার স্টক স্থানান্তর করেছিলেন। আগস্টে বিবাহবিচ্ছেদের মাধ্যমে তারা ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান। 

সূত্র- ফোর্বস

একাত্তর/এসএ

শেষ পর্যন্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের অন্ধকর গহ্বরে স্টিফেন হকিং! জেফরি এপস্টাইন মামলার নথিপত্র থেকে সম্প্রতি প্রয়াত বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে।...
যুক্তরাজ্যের রাজপরিবারের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি দপ্তরে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। থেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে তাঁকে হেফাজতে নেয়।...
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারাহ ফার্গুসন (যিনি ‘ফার্গি’ নামে পরিচিত) এবং তাদের দুই কন্যার ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে তোলপাড় শুরু...
মালয়েশিয়ার একটি মন্দিরে আশীর্বাদ দেওয়ার নাম করে এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান। অভিযুক্ত পুরোহিতের...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর