পূজা মণ্ডপে হামলার উসকানি, ইসলামি বক্তা গ্রেপ্তার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১:২০ পিএম

দেশে পূজা মণ্ডপে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগ এক ইসলামি বক্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযুক্তের বিরুদ্ধে পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহিম বিপ্লবী। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে সাতটায় অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শাজেদা লতার নেতৃতে সাইবার মনিটরিং সেলের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় ইকবাল সন্দেহে গ্রেপ্তার এক

জানা যায়, গত ১৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির পাড়ে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। সেদিন আব্দুর রহিম একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় বলেন, ‘১৫ অক্টোবর জুম্মার নামাজ শেষে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং বাংলাদেশে একটি পূজামণ্ডপও রাখবো না।' এছাড়া কুমিল্লায় সংঘর্ষ ও চাঁদপুরের নিহতের ঘটনায় তিনি পুলিশকে দায়ী এবং দোষী করে উগ্র বক্তব্য প্রচার করেন। 

একাত্তর/এসি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর