জোর করে নাবালিকার সাথে বিয়ে দেয়ায় বরের মামলা, আটক দুই

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৯:৫৩ এএম

ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ দেওয়ার সাথে জড়িত থাকার অপরাধে এক ইউপি চেয়ারম্যান, কাজি ও স্থানীয় সাংবাদিক সহ ৯ জনকে আটকের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে জামিন নিতে আদালতে গেলে বালিয়াডাঙ্গী দুওসুও ইউনিয়নে চেয়ারম্যান আব্দুস সালাম, নিকাহ কাজি আব্দুল কাদের ও স্থানীয় সাংবাদিক আবুল কালামসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

একজন আসামি পলাতক থাকায় আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি শালিসের মাধ্যমে বালিয়াডাঙ্গি উপজেলা চাড়োল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের খাদেমুলের মেয়ের সাথে একই গ্রামের মিজানুরের (২৬) বিয়ে হয়।

তবে নাবালিকা মেয়ের সাথে জোরপূর্বক বিয়েটি দেওয়া হয়েছে মর্মে ঠাকুরগাঁও কোর্টে ১০ জনকে আসামী করে একটি মামলা করেন মিজানুর।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন নিহত

মিজানুর জানান, অন্যায়ভাবে একটি বিচার শালিসের নামে আমাকে বিয়েটি দেওয়া হয়েছে। যেই মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছে সেও নাবালিকা ছিলো। তাই এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি।

এদিকে বিষয়টিকে রহস্যজনক বলে এর সঠিক তদন্ত দাবি করছে আসামির স্বজনরা। তাদের দাবি, যেই মেয়েটিকে নাবালিকা বলা হচ্ছে, এই বিয়েটি তার দ্বিতীয় বিয়ে। আগেই যেখানে তার একটি বিয়ে হয়েছিলো কিভাবে সে নাবালিকা হয়।


একাত্তর/এসজে

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর