এক বছরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আটক ১৭ লাখ

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৩:০৪ পিএম

মেক্সিকো সীমান্ত থেকে গেলো ১২ মাসে রেকর্ড ১৭ লাখ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬০টি দেশের নাগরিক ছিলো। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ এ তথ্য জানিয়েছে।

১০ লাখ অভিবাসন প্রত্যাশীকে মেক্সিকোসহ তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির কারাগারে এখনো ১১ হাজার শিশু আটক রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের এমন অভিবাসন নীতির কারণে তার জনপ্রিয়তা কিছুটা কমেছে।

চলতি মাসের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেসের চালানো এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৫ শতাংশ মার্কিন তার এ নীতিকে সমর্থন করেছেন।

বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো মানবিক অভিবাসন নীতি বাস্তবায়ন করবেন। কিন্তু ডেমোক্র্যাটদের নয় মাসের শাসনামলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভয়াবহ অভিবাসন সংকট দেখতে হয়েছে ওয়াশিংটনকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকবাজিতে নিহত এক, গুলিবিদ্ধ সাত

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বলছে, মহামারিকালে বিপুলসংখ্যক অভিবাসী সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে তারা মূলত মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদরের নাগরিক।

একই সময়ে মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এক লাখ ৪৫ হাজারেরও বেশি অভিভাবকহীন শিশু  সামাল দিতে হয়েছে তাদেরকে। সংখ্যার দিক দিয়ে এটিও একটি রেকর্ড। সেই শিশুদের মধ্যে প্রায় ১১ হাজার সরকারি হেফাজতে রয়েছে।


একাত্তর/আরবিএস  

 

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর