খালেদা জিয়া সুস্থ আছেন, বিপদের সম্ভাবনা নেই: ফখরুল

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৮:৩৬ পিএম

খালেদা জিয়া ভালো আছেন। আপাতত কোনরকম বিপদের কোন সম্ভাবনা নেই। এমনটাই জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বেগম খালেদা জিয়ার সবশেষ শারিরীক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত কারাবন্দী অবস্থায় অসুস্থাতার সাথে দিনযাপন করছিলেন। গত এপ্রিল থেকে জুন মাসের মাঝে একবার কোভিডে আক্রান্ত হন নেত্রী। ৫৭ দিন হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে তাকে দেশের বাইরে নিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন করা হলেও তা আজ পর্যন্ত আমলে নেয়নি সরকার। 

ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়া কিছুদিন জ্বরে ভোগায় মেডিক্যাল বোর্ডের সদস্যদের পরামর্শে ১২ই অক্টোবর পুনরায় এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আসা হয় তাকে। পরীক্ষা চলাকালীন সময়ে তার একটি বায়োপসি করার প্রয়োজন পড়ে। আজ তার বায়োপসি করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে সাম্প্রদায়িক সংহিতার ঘটনায় আরো ১১ জন গ্রেপ্তার   

অপারেশনের পর খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান, ছোট ভাই সাইদ ইস্কান্দার এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের সাথে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন ডা. জাহিদ। 

অপারেশন পরবর্তী পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা এখন ভালো আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। 

উল্লেখ্য গত ১২ অক্টোবর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সপ্তাহখানেক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে, পরিবার বা দলের পক্ষ থেকে এতো দিন কেউ কথা বলেনি। 

বিএনপি নেত্রী চলতি বছরের এপ্রিলে করোনা ভাইরাসে সংক্রমিত হন। বাসায় চিকিৎসা নিয়ে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৭ এপ্রিল তাকে হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি এভারকেয়ারের সিসিইউতে ছিলেন। ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য বেগম খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। 

গত ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর, ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন খালেদা জিয়া। কিন্তু বাসায় কিছুদিন ধরে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছিলো।

দুর্নীতির মামলায় কারাদণ্ড হলে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এরপর ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে তাকে কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে আরও তিনবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার।



একাত্তর/এআর

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক। তাই হাতে নেয়া কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর