দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতাকে অব্যাহতি

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের অব্যাহতি দেয়া হয়। 

শুক্রবার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া বিএনপি নেতারা হলেন- জেলার কবিরহাটের বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন ও হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।

দলীয় সূত্রে জানা যায়, এই তিন নেতা ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন সময় নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তাদের অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর