জুসারে করে স্বর্ণ পাচারের সময় যুবক গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৪:১১ পিএম

সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৮ পিস স্বর্ণের বারসহ পরেন্দ্র দাস (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা। যার ওজন ছয় কেজি ১৪৮ গ্রাম।

গ্রেপ্তারকৃত পরেন্দ্র দাস মৌলভীবাজারের আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। 

সোমবার (৮ নভেম্বর) সকালে পরেন্দ্র বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান।

আরও পড়ুন: উখিয়ায় অস্ত্র কারখানার খোঁজ, তিনজন আটক

সকাল ৯টার দিকে পরেন্দ্র দ্রুত গ্রীন চ্যানেল অতিক্রমকালে কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করে।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন। তিনি জানান, দুবাই থেকে নিয়ে আসা দুইটি জুসার মেশিনে রক্ষিত ৩৮ পিস স্বর্ণের বার ও এক পিস স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসএ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রীবেশে স্বর্ণ পাচারের সময় দুইটি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার রাতে ভোমরার আইসিপির ফলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা...
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।বুধবার দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি...
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। তবে দুইজন...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর