পাচারের সময় বেনাপোল সীমান্তে দুই কেজি স্বর্ণ জব্দ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:০৩ পিএম

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। তবে দুইজন কৌশলে পালিয়ে যায়।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে পাঁচ ভূলাট এলাকা থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। পলাতক দুই স্বর্ণ পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

পলাতক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের পাঁচভূলাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৯৮৩ গ্রাম ও বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

এই কর্মকর্তা আরও জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্ণের চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।


একাত্তর/এসজে
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর