যাত্রীবেশে স্বর্ণ পাচারকালে একজন আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে যাত্রীবেশে স্বর্ণ পাচারের সময় দুইটি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে বাংলাদেশি ওই পাচারকারীকে ভারতে প্রবেশের সময় জিরো পয়েন্ট থেকে আটক করা হয়।

আটক পাচারকারী শাইন মাতবর শরিয়তপুর জেলার জাজিরা এলাকার বড়কান্দি কুতিয়ারচর মাতবরবাড়ি মহল্লার রাফ মাতবরের ছেলে।

৫৯ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বেলা সোয়া ১১টার দিকে শরিয়তপুর জেলার শাইন মাতবর ইমিগ্রেশন শেষ করে ভারতে প্রবেশের সময় সোনামসজিদ জিরো পয়েন্টে বিজিবির তল্লাশি চৌকিতে উপস্থিত হলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করে তার আন্ডারওয়ার থেকে দুইটি স্বর্ণের বার জব্দ করে। তার কাছে আরও স্বর্ণ আছে কিনা, তা নিশ্চিত হতে তার এক্সরেও করা হয় । তবে তার কাছে আর কোনো স্বর্ণ পাওয়া যায়নি।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি তল্লাশি চালিয়ে দুইটি স্বর্ণের বার জব্দ ও শাইন মাতবরকে আটক করেছে। সোনার বার দুইটি পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যায় নিশ্চিত হবার পর ওই যাত্রীকে গ্রেপ্তার দেখিয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর