জ্বালানি তেলে দাম বাড়ায় ভর্তুকি চাইছে কৃষকরা

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষি উৎপাদনে ভর্তুকি দেওয়ার দাবি করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের কৃষকরা।

তারা বলছেন, ডিজেলের দাম বাড়ায় মুহূর্তেই বেড়ে যাবে চাষ, সেচ, মাড়াই ও পরিবহন খরচ। সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়বে ৩০ থেকে ৪০ শতাংশ।

এমন পরিস্থিতিতে ভর্তুকি না পেলে বহু কৃষকের চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু তাই নয় বড় ধরনের ক্ষতির মুখেও পড়তে হবে কৃষকদের।

কৃষকদের একটা বড় খরচ সেচ কাজ। সেখানে ডিজেল ব্যবহার করে। ফলে সেচ কাজে খরচ বেড়ে যাবে অনেকটাই। হিসাব বলছে কমপক্ষে ৩০ গুণ বাড়বে সেচের খরচ।

এরপর উৎপাদিত কৃষিপণ্য যখন ট্রাক ও নৌযানে পাঠাতে যাবে সেখানেও গুণতে হবে বাড়তি টাকা। এতে দাম বাড়বে শাক-সবজি থেকে শুরু করে সব ধরনের কৃষি পণ্যের।

কৃষিনির্ভর রংপুরের কৃষকরা বলছেন, নদী ও খালের পানি শুকিয়ে যাওয়ায় এখন তাদের বেশিরভাগ পণ্য সেচনির্ভর। তাই ডিজেলের দাম বাড়ায় কৃষি উৎপাদন খরচ বাড়বে।

তারা আরও দাবি করেন, জ্বালানির দাম বাড়ায় জমি চাষ এবং ফসল মাড়াইয়ের খরচ বাড়বে। পাশাপাশি বাড়বে পণ্য পরিবহনের খরচও।

এই অবস্থায় কৃষক বাঁচাতে কৃষিপণ্যের দাম বাড়ানোর পাশাপাশি কৃষিতে ভর্তুকি দেয়ার দাবি করেন তারা।

এদিকে, ডিজেলের দাম বাড়ার কারণে সেচ খরচ ও চাষের খরচের পাশাপাশি পরিবহন খরচ বাড়ার শঙ্কা করেন দক্ষিণের কৃষি প্রধান জেলা ঝিনাইদহের কৃষকরা।

তারা দাবি করেন, এখন থেকে সব মিলিয়ে তাদের চাষের খরচ শতকারা ৩০ ভাগ বাড়বে। জ্বালানির দাম না কমালে চাষাবাদ বন্ধ করে দিতে বাধ্য হবেন বহু কৃষক।

আর এ ব্যাপারে কৃষি কর্মকর্তারা জানান, জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ নেই। তাই এই মুহূর্তে তাদের ভর্তুকি দেওয়া ছাড়া বিকল্পও নেই।


একাত্তর/টিএ

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর