ভারতে শিশু হাসপাতালে আগুনে চার নবজাতকের মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৪:৫০ পিএম

ভারতের মধ্যপ্রদেশে একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় চার নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে ভোপালে কমলা নেহরু শিশু হাসপাতালের নিওন্যাটাল ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা ওই ইউনিটের মোট ৪০ জন শিশুর ৩৬ জনকে বাঁচাতে সক্ষম হলেও চারজনকে বাঁচানো যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে ভর্তি শিশুদের বাবা-মায়েরা হন্যে হয়ে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতালের ভেতর ঢোকার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

আরও পড়ুন: নাইজারে স্কুলে আগুন: প্রাণ গেলো ২৬ শিশুর

এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারের জন্য চার লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। 

গত রোববার মহারাষ্ট্রে একটি হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে ১১ রোগীর মৃত্যু হয়। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর