প্যারিস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৬:৪৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) আজ সকাল ১১টা ২০ মিনিটে (স্থানীয় সময়) চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রী এলিসি প্রাসাদে পৌঁছালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন  করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরাসি প্রেসিডেন্ট একান্ত আলাপে বসেন এবং উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: সম্মানী নেননি, নগরবাসীর থেকে জমি নিয়েছেন

শেখ হাসিনা এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এলিসি প্রাসাদে রিপাবলিকান গার্ডের গার্ড অব অনার পরিদর্শন করেন।

এর পর প্রধানমন্ত্রীর ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে যান। দুই নেতা একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।

৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য এবং ফ্রান্সে তাঁর দুই সপ্তাহের সফরে গ্লাসগো পৌঁছেন। খবর বাসস। 


একাত্তর/আরএইচ

২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর