অটোপাশ না থাকায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯:০২ পিএম

কিশোরগঞ্জের ভৈরব কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকার কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্র পৌর শহরের কমলপুর এলাকার ব্যবসায়ী কাজী মো. মানিক মিয়ার ছেলে কাজী মনিরুজ্জামান রুপক (১৮)। তিনি স্থানীয় কমলপুর জহির উদ্দিন উচ্চবিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার (৭ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে সে তার রুম থেকে আর বের হয়নি। এ সময় পরিবারের লোকজন ভাবছিলেন সে ঘুমাচ্ছে। পরে বিকেলেও তাকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা কক্ষের জানালা ভেঙে ফেলেন। তারা রুপককে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রুপম বলেন, আমার ছোট ভাই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। ভেবেছিল এ বছর সরকার অটোপাস দেবে। তবে আগামী ১৪ তারিখ তিন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে শুনে সে চিন্তায় ছিল।

তিনি আরও বলেন, নিজের মেধা নিয়ে সে পাস করতে পারবে কিনা! ফেল করলে লোকজনে কী বলবে, সবসময় এসব চিন্তা করত। এ কারণেই আমার ভাই শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসেছে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।


একাত্তর/এসএ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকা‌লে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ ক‌রে‌ছেন তারা।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর