দশটায় ঘুমাতে গেলে কমবে হৃদরোগের ঝুঁকি

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম

সকাল সকাল ঘুমাতে যাওয়া স্বাস্থ্য, সম্পদ এবং জ্ঞান-তিনটির জন্যই ভালো তা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। সম্পদ এবং জ্ঞানের ব্যাপারে একথা সত্য হোক বা না হোক, স্বাস্থ্যের জন্য যে একথা আসলেই যথার্থ এবার তার প্রমাণ দিয়েছেন বিজ্ঞানীরা।

প্রায় নব্বই হাজার ভলান্টিয়ারের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যাওয়া হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান হার্ট জার্নালে। 

সেখানে বলা হয়েছে, মানুষের শরীরে যে প্রাকৃতিক ঘড়ি আছে তার সাথে জীবনযাপনের সময়ের সমন্বয় করলে তা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে শরীরের এই প্রকৃতি প্রদত্ত ঘড়িকে মেনে চলা খুবই জরুরি। 

এই গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে যারা পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই রাত দশটার আগে বা এগারোটার পরে ঘুমাতে গেছেন। গবেষকরা বলছেন, এই সময়ের হেরফের হলে তা শরীরের প্রাকৃতিক ঘড়ির কাজকে বাধাগ্রস্ত করে। 

তারা আরও বলেন, ঘুমাতে যাওয়ার জন্য সবচেয়ে বিপজ্জনক সময় হলো মধ্যরাতের পরে। দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রকে ভালো রাখতে হলে ঘুমাতে যাওয়ার আদর্শ সময় হলো রাত দশটা থেকে এগারোটার মধ্যে। আর ঘুমাতে হবে সাত থেকে ৯ ঘণ্টা। 

তবে, এর মধ্যে ব্যক্তির খাদ্যাভ্যাস, শরীরচর্চার পরিমাণ, বয়স এবং জিনগত বৈশিষ্ট্যও প্রভাব বিস্তার করে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত শরীরচর্চা করা, লবণ এবং অ্যালকোহল খাওয়া কমানো এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।  


একাত্তর/এসজে

টাক মাথার জন্য দারুণ এক সুসংবাদ দিলো দক্ষিণ কোরিয়া। দেশটির বিজ্ঞানীরা একটি নমনীয় লাইট থেরাপি হ্যাট বা টুপি তৈরি করছেন, যা চুল পড়ার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। কোরিয়া অ্যাডভান্সড...
শহর কিংবা গ্রাম, কম-বেশি সবার ঘরেই ফ্রিজের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনে ঘর- গৃহস্থলির অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে ফ্রিজ নামের এই বৈদ্যুতিক বস্তুটি। এতে বার বার রান্না ও বাজার করার ঝামেলা থেকে...
কথায় বলে মন ভালো তো শরীরও চাঙ্গা। তাই স্পেনের বার্সেলোনার দুটি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ।
নিজেকে এগিয়ে নেওয়া মানে অন্যকে কৌশলে পেছনে ফেলে দেয়া নয়। এটি ব্যক্তিগত লক্ষ্যের পরিপূর্ণতা, নিজের আবেগের সাধনা এবং সততা, নিষ্ঠা ও শ্রমের প্রতিদান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর