রাজধানীতে কাল থেকে বন্ধ গেটলক ও সিটিং সার্ভিস

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৭:৪৭ পিএম

কর্মদিবসের প্রথম দিন রোববার (১৩ নভেম্বর) থেকেই রাজধানীর সড়কে বন্ধ হচ্ছে গেটলক ও সিটিং সার্ভিস। এসব সার্ভিসের নামে এক ধরনের নৈরাজ্য চলছিলো নগরীর গণপরিবহন খাতে। 

এবার বাস মালিকরা নিজেরাই উদ্যোগী হয়ে এই দুটো সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী রোববার থেকে নগরীতে চলছে সিটিং ও গেটলক সার্ভিস। 

এসব বাস সার্ভিস বন্ধের পর কোন বাস এমন সেবার দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিয়েছে মালিকপক্ষ।

শনিবার, রাজধানীতে নতুন ভাড়া কার্যকর ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ ও পুলিশের চলমান যৌথ অভিযানের সময় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্লাহ এসব কথা জানান। 

তিনি বলেন, সিটিং সার্ভিসের নাম যাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিলের জন্য তারাই বিআরটিএ’কে জানিয়ে দেবেন।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এই অভিযানে বেশ কয়েকটি পরিবহনকে এক থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যাত্রীদের অতিরিক্ত ভাড়াও ফেরত দেয়া হয়। 

নগদ টাকা জরিমানা থেকে আরম্ভ করে প্রাসঙ্গিক অনেক বিধিও প্রয়োগ করছে ভ্রাম্যমাণ আদালত। কারও কারও বিরুদ্ধে মামলাও দেয়া হচ্ছে।

শ্রমিকরা জানান, মালিকদের নির্দেশেই তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। যদি মালিকদের বিরুদ্ধে এমন নির্দেশনা দেওয়ার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্লাহর দেয়া তথ্য অনুযায়ী ঢাকা মহানগরে ১২০টি কোম্পানির মধ্যে মাত্র ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলাচল করে। দূর যাত্রায় সিএনজি চালিত বাস শূন্যের কোঠায়। 

আরও পড়ুন: ফেব্রুয়ারির রেওয়াজ ভেঙে এসএসসি পরীক্ষা শুরু কাল

প্রশ্ন উঠেছে, বাকি ১০৭টি কোম্পানির সব গাড়ি কি তাহলে ডিজেলে চলছে? তথ্যটি আবার পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মালিক সমিতির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ডিজেল ও সিএনজিচালিত বাসে তারা স্টিকার লাগিয়ে দিয়েছেন। সিএনজিচালিত বাস আগের ভাড়াতেই চলতে। বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে। 


কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর