ভারতে সালমান খুরশিদের বাড়ি জ্বালিয়ে দিলো হিন্দুত্ববাদীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০১:৪১ পিএম

গত সপ্তাহে ভারতের অযোধ্যা নিয়ে প্রকাশিত হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা সালমান খুরশিদের নতুন বই 'সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম'। আর এই বই প্রকাশের জেরেই সালমান খুরশিদের নৈনিতালের বাড়ি জ্বালিয়ে দিয়েছে হিন্দুত্ববাদীরা

সোমবার (১৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বইয়ে হিন্দুত্ববাদীদের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) মতো উগ্র ইসলামি গোষ্ঠীগুলোর তুলনা করেন খুরশিদ। আর তাতেই তৈরি হয় উত্তেজনা। 

ভারতের শাসক দল বিজেপি প্রকাশ্যেই অভিযোগ করে, সালমান খুরশিদ ভারতের হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন এবং 'সাম্প্রদায়িকতার রাজনীতি' করছেন। 

এই বিতর্ক শুরুর দিন মাত্র তিনদিনের মাথায় উত্তরাখন্ডের পাহাড়ে সালমান খুরশিদের বাড়িতে হামলা চালালো হিন্দুত্ববাদীরা। সেই বাড়ির একটা বড় অংশ জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।  

ফেসবুক ও টুইটারে সালমান খুরশিদ নিজেই ওই ঘটনার যে ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তার নৈনিতালে বাড়ির একটা অংশে দাউদাউ করে আগুন জ্বলছে।

খুরশিদ লিখেছেন, যে বন্ধুরা একদিন এখানে এসেছিলেন তাদের জন্য এই দরজা আমি খুলে দিতে চেয়েছিলাম। যদি বলি এটা কিছুতেই হিন্দুধর্ম নয়, তাহলে কি এখনও আমি ভুল বলব? 

কুমায়ুন পুলিশের ডিআইজি নীলেশ আনন্দ জানিয়েছেন, এই আগুন লাগানোর ঘটনায় মোট ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাকেশ কপিল নামে ওই অঞ্চলের স্থানীয় একজন হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্ট ও তার আরও বিশজন সহযোগীকে খোঁজা হচ্ছে বলেও তিনি জানান। 

image

সালমান খুরশিদের নতুন বই 'সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম'।

কংগ্রেস নেতা ও এমপি শশী থারুর এই ঘটনার নিন্দা জানিয়েছে টুইটারে লিখেছেন, এটি চরম লজ্জাজনক। সালমান খুরশিদ এমন একজন স্টেটসম্যান যিনি আন্তর্জাতিক ফোরামে ভারতকে বারে বারে গর্বিত করেছেন। তিনি একজন মধ্যপন্থী, সেন্ট্রিস্ট এবং চিরকাল এদেশে সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতার বহর যেভাবে বাড়ছে, এদেশের ক্ষমতাসীনদের তার তীব্র নিন্দা করা উচিত।

তবে কংগ্রেসের একটা মহলও সালমান খুরশিদের বইয়ের সমালোচনা করেছেন। 


একাত্তর/আরবিএস 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
জাপানে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে নামার ঠিক আগমুহূর্তে এক চরম বিব্রতকর ও গোলমেলে পরিস্থিতির মুখে পড়ল দক্ষিণ কোরিয়া পুরুষ হকি দল। ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দক্ষিণ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর