স্থানীয় নির্বাচন নিয়ে নতুন ভাবনায় আওয়ামী লীগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

দুই দফায় শেষ হওয়া ইউপি নির্বাচনে সংঘাত সহিংসতা ও বিদ্রোহী প্রার্থীদের জয়ী হওয়ায় পেছনে সঠিক প্রার্থী বাছাই না করাকেই দায়ী করছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। 

তারা বলেছেন, দলীয় প্রধানের কাছে জনপ্রিয় প্রার্থীদের নাম যাচ্ছে না। ফলে যোগ্য প্রার্থী মনোনয়ন পাচ্ছেন না। যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। 

তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। এনিয়ে দলের মধ্যে কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। 

দৃশ্যপট এক, পাবনার বেড়া পৌরসভা নির্বাচনের প্রচারে সহিংসতার পেছনে ছিলো প্রার্থী নিয়েই। সেখানে প্রার্থী একই পরিবারের তিনজন। 

স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে আসিফ শাসম, ছোট ভাই বর্তমান মেয়র আব্দুল বাতেন এবং বড় ভাইয়ের মেয়ে সাদিয়া আলম। ফলে সংঘাতও তাদের মধ্যেই। 

এমন দৃশ্যপট দেখা গেছে ইউপি নির্বাচনের দ্বিতীয় দফাতে। যার প্রভাব পড়েছে ভোটের ফলে। নৌকা প্রতীককে পেছনে ফেলে জিতেছেন অনেক বিদ্রোহী প্রার্থী।

ভোটের মাঠে নেই বিএনপি। তাই, আওয়ামী লীগ প্রার্থীদের ছাড়াছড়ি। নির্বাচনে প্রভাব বিস্তার করতে সংঘাতে লিপ্ত হচ্ছে সেই প্রার্থীরা। ফলাফল দুই ধাপের ইউপি নির্বাচনে ৩৭ জনের মৃত্যু। 

আরও পড়ুন: পাকিস্তানের সামনে তরুণদের পাঠাচ্ছে বিসিবি

গেলো বৃহস্পতিবার শেষ হওয়া দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী হেরেছে ৪২ শতাংশ; জয়ী হয়েছে ৩৩০ জন স্বতন্ত্র প্রার্থী। যাদের অধিকাংশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। 

চতুর্থ ধাপের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। মনোয়ন কিনতে আসারাও বলেছেন যোগ্য ব্যক্তি মনোনয়ন না পাওয়াই ফলের এই চিত্র।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ মনে করেন, প্রার্থী নির্বাচনে হাইকমান্ডেরও ভুল হতে পারে বলছেন এই নেতা। সেই সাথে ভবিষ্যতে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি-না তা নিয়েও ভাবছে আওয়ামী লীগ।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে।


একাত্তর/আরএইচ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর