দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিক্রি হচ্ছেন আফগান নারীরা

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১০:৫০ পিএম

বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। দেশটিতে দেখা দিয়েছে মানবিক সংকটও। জরুরি সহায়তা দেয়া না গেলে এবারের শীত মৌসুমে অনাহারে শিশুসহ কয়েক লাখ আফগানের মৃত্যু হতে পারে। গত মাসেই পরিবারের অন্যান্যদের ক্ষুধা মেটাতে নবজাতককে বিক্রি করে আলোচনায় এসেছিলেন এক আফগান দম্পতি। সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একটু ভালো থাকার আশায় প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে নিজেদের অজান্তেই বিক্রি হয়ে গেছেন প্রায় দেড়শ দরিদ্র আফগান নারী।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, বিত্তশালী ঘরের ঘরনি করে দেবেন এমন প্রলোভন দেখিয়ে ১৩০ জন নারীকে বিক্রি করতে যাচ্ছিলেন এক পাচারকারী। অনেক দরিদ্র নারীই চাইতেন নিজের অবস্থার উন্নতি করতে। আর ওই নারীদেরকেই টার্গেট করতেন পাচারকারী। 

আরও পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরই সংস্কার চায় ইরান!

প্রতিবেদন থেকে আরও জানা যায়, যেসব গরীব নারী নিজেদের অবস্থার উন্নতির জন্য তার কাছে যেতেন তাদেরকেই নিশানা করতেন ওই পাচারকারী। ওই পাচারকারী দরিদ্র নারীদের বলতেন যে তিনি তাদের ধনী স্বামী খুঁজে দেবেন। তারপর তিনি নারীদের অন্য প্রদেশে নিয়ে যেতেন। সেখানে নিয়ে তিনি তাদের দাস হিসেবে বিক্রি করে দিতেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। পরের মাসে তারা সরকার গঠনের ঘোষণা দেয়। আর দেশটির ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর পশ্চিমা সংস্থাগুলো সেখানে সহায়তা আটকে দেয়, আটকে দেয় আফগান রিজার্ভের টাকাও।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানে প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষ চরম অনাহারে দিন কাটাচ্ছে, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি।


একাত্তর/টিএ

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর