সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪০

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০২:৫২ পিএম

সুদানে জরুরি অবস্থার মধ্যেই রোববার সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন সাধারণ মানুষ। দেশটিতে অভ্যুত্থান বিরোধী আন্দোলনে গত এক মাসে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

রোববার (২১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী।

ক্ষমতা দখলের পর পরই দেশটির অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী।

যদিও পরবর্তীতে সেনা বিরোধী আন্দোলন ও আন্তর্জাতিক চাপের মুখে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়।

image


একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ধীরে ধীরে সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ বাড়ছে। বেসামরিক সরকারের দাবিতে অভ্যুত্থানের পর থেকেই রাজপথে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা। 

এর আগে শনিবারও (২০ নভেম্বর) রাস্তায় নেমে বিক্ষোভ করেছে মানুষ। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে তারা অবস্থান নেয়। 

আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

এদিকে একটি পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এমটাই দাবি প্রশাসনের। তবে ওই ঘটনায় এখানো কাউকে গ্রেপ্তার করতে পারেনি সেনারা। 

রোববার নতুন করে বিক্ষোভের ঘোষণার ফলে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। 

দেশটিতে সেনাবাহিনীর এমন দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন। 


একাত্তর/আরবিএস  

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর