পাকিস্তানে আবারও সচল টিকটক

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৪:৩৩ পিএম

পাকিস্তানে আবারও সচল হলো চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। অ্যাপটি চালাতে এখন আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)।

স্থানীয় সময় গত শুক্রবার (১৯ নভেম্বর) এ নিয়ে চতুর্থবারের মতো টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো দেশটি।

পিটিএ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ২০ জুলাই মাসে শেষবার দেশে টিকটক নিষিদ্ধ হয়েছিল। এরপর থেকে বিষয়টি নিয়ে টিকটকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলে।

বিবৃতিতে আরও বলা হয়, টিকটকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন যোগাযোগ চালিয়েছে পিটিএ। পাকিস্তানের বিদ্যমান আইন ও সামাজিক প্রথা অনুযায়ী প্ল্যাটফর্মটির বিষয়বস্তু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আশ্বাস দিয়েছে।

তবে কোনো ব্যবহারকারী নিয়মিত 'বেআইনি বিষয়বস্তু' আপলোড করলে তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার আশ্বাস দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, অনৈতিক ও অশোভন বিষয়বস্তুর প্রচার নিয়ন্ত্রণ করবে টিকটক, প্রতিষ্ঠানটির কাছে থেকে এমন নিশ্চয়তা পাওয়ার পরই পাকিস্তানে টিকটক সচল হলো। 

আরও পড়ুন: সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪০

এর আগে অশালীন ও অনৈতিক ভিডিও প্রচারের দায়ে ২০২০ সালের অক্টোবরে প্রথমবার দেশে টিকটক নিষিদ্ধ করে পাকিস্তান। তারপর নানা অভিযোগে বেশ কয়েকবার অ্যাপটিকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে আবার নিষেধাজ্ঞা তুলে নিয়ে অ্যাপটি সচলও করা হয় দফায় দফায়।  

সর্বশেষ চলতি বছরের মার্চে পাকিস্তানে টিকটক বন্ধ করতে সরকারকে নির্দেশ দেন পেশোয়ার হাইকোর্ট।


একাত্তর/আরবিএস   

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর