খেলার মাঠে নিজ দেশের বিপক্ষে পাকপ্রীতি, যুব মৈত্রীর ক্ষোভ

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৭:০৬ পিএম

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের খেলা চলাকালীন পাকিস্তানি পতাকা ও পাকিস্তানের জার্সি গায়ে বাংলাদেশের নাগরিকদের দর্শক গ্যালারিতে উপস্থিত থাকায় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। 

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, ক্রিকেট মাঠে সমর্থনের নামে পাকিস্তানি প্রেতাত্মাদের পতাকা উড়ানো ও জার্সি পড়া পরিকল্পিত ষড়ষন্ত্র ও রাজনৈতিক দুরভিসন্ধি। 

বুধবার (২৪ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ যুব মৈত্রীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জাতীয় যুব নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সফরকারী পাকিস্তানি খেলোয়াড়রা অনুশীলনের সময় আয়োজক দেশের মাটিতে পতাকা পুঁততে পারে না। 

তারা বলেন, পুরো ঘটনায় বিসিবি ও ক্রীড়া প্রতিমন্ত্রী দায় এড়াতে পারেন না। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ক্ষোভ জানিয়ে একটা বিবৃতিও দেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে জোরালো প্রতিবাদ করা। সেইদিন গ্যালারিতে পাকিস্তানি পতাকা উড়ানো এবং জার্সি গায়ে প্রদর্শনকারীরা  অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী। এখনও সেই দর্শকদের কাউকেই গ্রেপ্তার বা বিচারে আওতায় আনা হয় নি, যা অত্যন্ত দুঃখজনক। 

নেতৃবৃন্দ আরও বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পাকিস্তানি অপতৎপরতা জাতিকে হতাশ করেছে।  

আরও পড়ুন: রিসোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে ধর্ষণ করে মামুনুল: আদালতে ঝর্ণা

সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি হাফিজ আদনান রিয়াদ, জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ যুব আন্দোলন সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সৈকত, জাতীয় যুব ঐক্য সভাপতি খায়রুল আলম, বাংলাদেশে যুব মৈত্রীর সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, কায়সার আলম। সঞ্চালনা করেন যুব মৈত্রীর সহ-সাধারণ সম্পাদক তাপস দাস।

image


কর্মসূচির শেষে পাকপ্রেমি ও ষড়যন্ত্রকারীদের ঔদ্ধত্যপূর্ণ ও ধৃষ্টতার প্রতিবাদে পাকিস্তানের প্রতি ঘৃণা প্রদর্শন স্বরূপ জাতীয় যুব নেতৃবৃন্দ ও যুব মৈত্রীর কর্মীদের উপস্থিতিতে পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়।


একাত্তর/এসি

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর