নাকে ব্যবহৃত করোনা টিকা নিয়েছেন পুতিন

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১:১১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি রাশিয়ার উৎপাদিত স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন বুস্টার ডোজ হিসেবে নিয়েছেন। 

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, স্পুটনিক ভি টিকার প্রাথমিক ডোজ নেওয়ার ছয় মাস পর তিনি বুস্টার ডোজ নিয়েছেন। কারণ, তাঁর অ্যান্টিবডির মাত্রা কমে গিয়েছিল।

বুধবার (২৫ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, করোনার স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন রপ্তানি করার পরিকল্পনা করছে তারা। 

করোনা প্রতিরোধ ও চিকিৎসায় নাকে দেওয়ার স্প্রে তৈরিতে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা চলছে। কারণ, মানুষের শরীরে করোনাভাইরাস প্রবেশের অন্যতম পথ নাক।

স্পুটনিক ভি টিকার মূল সংস্করণ হলো দুই ডোজের ইনজেকশন। এই টিকা এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও এই টিকার অনুমোদন দেয়নি।

এমন অবস্থায় রাশিয়া স্পুটনিক ভি টিকার নাকে ব্যবহারের ধরন নিয়ে কাজ করার কথা জানাল। এই টিকা এখনো রাশিয়ায় পরীক্ষার (ট্রায়াল) পর্যায়ে আছে। এই টিকা রাশিয়া অনুমোদন দিলে তা বিশ্বে গ্রহণযোগ্যতার সংকটে পড়তে পারে বলে ধারণা অনেকের। 


একাত্তর/এসজে

নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর