করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়ালো

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:২৮ পিএম

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার তিনশ' ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারীতে এ নিয়ে মোট ৫২ লাখ পাঁচ হাজার নয়শ' ৯০ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬৯ হাজার আটশ' ৩৩ জন। আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ৮ লাখ ৫৯ হাজার আটশ' ৬৪ জন।

শনিবার (২৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার দুইশ' ৩৫ জনের। আর দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে জার্মানি এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। শুক্রবার জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ১৫৯ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের।

রাশিয়া ও জার্মানি ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে বেড়েছে করোনার প্রকোপ।

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে: মোশাররফ

ওয়ার্ল্ডোমিটার বলছে, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার সাতশ' ১৯ এবং মৃত্যু হয়েছে ছয় হাজার দুইশ' ২৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর