ছাত্রদের গায়ে কালিমা লেপন করছে একটি মহল: তথ্যমন্ত্রী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৬:২৫ পিএম

ছাত্র আন্দোলনের ওপর ভর করে একটি মহল ছাত্রদের গায়ে কালিমা লেপন করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে মন্ত্রী একথা বলেন।

বক্তব্যের শুরুতেই সাংবাদিকদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিজয় মাসের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ছাত্ররা হাফ ভাড়ার দাবিতে এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই ঢাকা বাস মালিক সমিতি তারা ঘোষণা দিয়েছে আজকে থেকে তারাও ঢাকায় হাফ ভাড়া কার্যকর করবেন।

চট্টগ্রামসহ অন্যান্য শহরেও মালিকরা একই সিদ্ধান্ত নেবেন বলে আশা করবো। এরই মাঝে গত সোমবার রাতে রাজধানীর রামপুরায় বাসের চাপায় একজন ছাত্র দুঃখজনকভাবে নিহত হয়েছে, তার আত্মার মাগফিরাত কামনা করছি।

কিন্তু এই ঘটনা বিশ্লেষণে কিছু প্রশ্ন উঠে এসেছে উল্লেখ করে ড. হাছান বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে রাত ১০টা ৪৫ মিনিটে, এর ১২ মিনিট পর ১০টা ৫৭ মিনিটে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ করা হয়, রাত ১১টায় জামাত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রকাশিত হয়, সেখান থেকে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।

তথ্যমন্ত্রী বলেন, এখন প্রশ্ন হচ্ছে যে, ঘটনাটি ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই ফেসবুক পেজে কিভাবে পৌঁছালো, সেখান থেকে লাইভ করলো, বাঁশের কেল্লা ফেসবুক কিভাবে ১৫ মিনিটের মধ্যে খবর পেলো এবং সেখান থেকে খবর প্রচার করলো এবং ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ১০-১২টি গাড়িতে আগুন দেয়া হলো। এই গাড়িগুলোতে আগুন ছাত্ররা দেয়নি। কারণ ঘটনার ১০-১৫ মিনিটের মধ্যেই এতো ছাত্র সেখানে পৌঁছায়নি। এখন প্রশ্ন হচ্ছে যারা ফেসবুক পেজে লাইভ দিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিলো কি না।

অর্থাৎ ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে এবং ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা চালাচ্ছে, গত পরশু দিন রাতের ঘটনা থেকে সেটি ‘স্পষ্ট’ বলেন ড. হাছান।

আরও পড়ুন: এনজিও পরিচালক হত্যায় সহকর্মীর ফাঁসি, চারজনের যাবজ্জীবন

তিনি বলেন, ছাত্ররা অনেক দিন ধরে আন্দোলন করছে কিন্তু গাড়িতে আগুন দেয় নাই। এমনকি ভাংচুরের ঘটনাও ঘটে নাই। অথচ সেদিন ঘটনার ১৫ মিনিটের মধ্যেই ১২ থেকে ১৫টি বাসে আগুন দেয়া হলো। এগুলো দুষ্কৃতিকারীরা করেছে। যারা কিছুর ওপর ভর করে অতীতেও বিশৃঙ্খলার অপচেষ্টা চালিয়েছে আজকেও ছাত্রদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টাতেই এ ঘটনাগুলো ঘটিয়েছে। সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সম্প্রচার-মন্ত্রী বলেন, রামপুরায় এতো অল্প সময়ের মধ্যে গাড়িতে আগুন দেয়ার ঘটনাটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা, সে প্রশ্ন থেকেই যায়। ইতিমধ্যে মামলা হয়েছে, তদন্ত হচ্ছে। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরএ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কি না—সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র...
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর