কাউন্সিলর হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২:০৫ পিএম

কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় পুলিশের দুইজন সদস্য আহত হন।

বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে কুমিল্লা সদরের চাঁনপুর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম ও ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল জানান, গত রাত দেড়টায় চাঁনপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৭.৬ বোরের একটি পিস্তল, গুলির খোসা ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়।

আরও পড়ুন: আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় দুইপক্ষের গোলাগুলিতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করেন।

গুলিবিদ্ধ শাহ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কাউন্সিলর সৈয়দ মো: সোহেলসহ জোড়া খুনের মামলার প্রধান আসামি শাহ আলম সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে। এর আগে এই মামলার আসামি সাব্বির ও সাজনও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় এজহারনামায় পাঁচ জনসহ মোট সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ-র্যাব। প্রধান আসামিসহ তিনজন পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হন।

এ মামলায় এজহারনামায় দুই নং আসামি জেল সোহেল, ১০ নং আসামি সায়মন ও ১১ নং আসামি রনিকে পুলিশ এখনো আটক করতে পারেনি। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।



একাত্তর/টিএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর