উত্তরায় দুই গ্রুপ হিজড়ার সংঘর্ষ, আহত বহু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ পিএম

রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস (ওসি) গণমাধ্যমকে বলেন, সকালের দিকে এমন একটি ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তৃতীয় লিঙ্গের দুটি গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে একটি গ্রুপ অপর গ্রুপের সদস্যদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, আহতরা চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। মামলার এজাহার হাতে পেলে বিস্তারিত অভিযোগ এবং ঘটনা জানতে পারব। যেহেতু ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি সেহেতু এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

প্রাথমিকভাবে হামলাকারী এবং ভুক্তভোগীদের নাম জানাতে পারেননি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ। তিনি বলেন, আমরা এটুকু তথ্য পেয়েছি তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ আরেকটি গ্রুপের সদস্যদের মারধর করেছে। কিন্তু কারা এবং তাদের নাম-পরিচয় কি এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে যাওয়া উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল গণমাধ্যমকে বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পাইনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।

আরও পড়ুন: জুলাইয়ের পর করোনায় সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হলো ভারত

এদিকে তাদের মারধরের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, 

তৃতীয় লিঙ্গের একটি গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে আরেক গ্রুপের সদস্যদের রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করছেন। কারো মাথার চুলে ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় তারা চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি। 


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর