গভীর নিম্নচাপে পরিণত ‘জাওয়াদ’

জোয়ারের পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে উপকূলীয় এলাকায়। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জোয়ারে স্বাভাবিকের চেয়ে দুই-আড়াই ফুট পানি বেড়েছে পটুয়াখালীর সাগরপাড়ের রাঙ্গাবালী উপজেলায়। ফলে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। 

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় ২৮ হাজার ২৩০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এরমধ্যে ৪৫ শতাংশ ক্ষেতের ধান কেটেছে কৃষক। তবে এখনও ৫৫ শতাংশ ক্ষেতে ফসল রয়েছে। ইতোমধ্যে আগাম তরমুজ আবাদ করা হয়েছে ৩০০ হেক্টর জমিতে। 

জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, এই বৃষ্টির পরিমাণ বাড়লে এবং ঝড়ো কিংবা দমকা বাতাস হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমন ক্ষেতের। আর জোয়ারের পানি বাড়লে নিচু এলাকায় আবাদ করা তরমুজ ক্ষেতের ক্ষতির আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দিনের জোয়ারে রাঙ্গাবালীর কিছু নিচু এলাকায় পানি উঠলেও ভাটার সময় সেই পানি নেমে যায়। রাতেও জোয়ারের পানি বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা।

আরও পড়ুন: উত্তরায় দুই গ্রুপ হিজড়ার সংঘর্ষ, আহত বহু

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, জোয়ারের পানি বাড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে বৃষ্টি বাড়লে পাকা ধান ক্ষেতের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান, ৭০ হেক্টর নিচু জমির তরমুজ ক্ষেতে জোয়ারের পানি ওঠে। কিন্তু ভাটায় সেই পানি নেমে যাওয়ায় এখনও কোন ক্ষতি হয়নি। তবে ক্ষেতে জোয়ারের পানি স্থায়ী হলে এবং পানি জমে থাকা অবস্থায় রোগ উঠলে তরমুজ ক্ষেতের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

রোববার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত  ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও  দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য রোববার পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।


একাত্তর/টিএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর