সেমেরু আগ্নেয়গিরিতে আবার উদগীরণ, মৃত্যু বেড়ে ২২

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:০৩ পিএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি আবার সক্রিয়া হয়ে উঠেছে। উত্তপ্ত ছাই উদগীরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।   

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র নতুন করে উদগীরণের কথা নিশ্চিত করেছে। 

সেমেরু আগ্নেয়গিরি পর্যবেক্ষণাগারের প্রধান লিসওয়ান্তো বলেন, ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে সেমেরু একটি। ৪ ডিসেম্বরের উদগীরণের আগেও এটি সক্রিয় ছিল, পরেও এর সক্রিয়তা বজায় আছে এবং থাকবে। 

মাউন্ট সেমেরুর সম্ভাব্য হুমকি এখনও বজায় আছে এবং যারা এলাকায় ফিরছেন তাদের আরও বেশি সতর্ক থাকা দরকার বলে মনে করেন লিসওয়ান্তো। 

এরইমধ্যে সুম্বুলউলু এলাকায় চলছে উদ্ধার অভিযান। তবে খারাপ আবহাওয়ার কারণে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। লাভার উত্তাপে শনিবার লুমাজাং জেলার দুটি এলাকার সঙ্গে মালাং শহরকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার কাজ ও ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটছে।

নিখোঁজদের স্বজনরা তাদের পরিবারের লোকদের ছবি ফেইসবুকে শেয়ার করে তাদের বিষয়ে সন্ধান চালাচ্ছেন। ৫০ জনেরও বেশি মানুষ দগ্ধ হয়েছেন। বসতবাড়ি হারিয়েছেন এক হাজার সাতশ' জনেরও বেশি মানুষ।

আরও পড়ুন: ব্যক্তিগত কারণে পদ ছাড়তে চিঠি দিলেন প্রতিমন্ত্রী মুরাদ

তবে এখনও ফ্লাইট চলাচলের ওপর অগ্ন্যুৎপাত এখনো উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেশিয়ার আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থা এয়ারন্যাভ। 

১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির দেশ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই সেমেরু আগ্নেয়গিরি। গত জানুয়ারিতেও এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর