দৌলতদিয়ায় আটকে আছে সাত শতাধিক পরিবহন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫১ এএম

রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক পরিবহন। ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।

দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ২টা থেকে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার ও গোয়ালন্দ মোড়ে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ফেরি ছাড়ার পর ধীরগতিতে গাড়ির সারিগুলোকে সামনে এগোতে দেখা গেছে।

আরও পড়ুন: ফেরিতে উঠতে গিয়ে নিখোঁজ যাত্রী

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, এই মুহূর্তে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়ে। 


একাত্তর/টিএ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর