বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে ওমিক্রনে আক্রান্ত দুইজন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৫:০৮ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আতঙ্ক থেকে মুক্তি পেতে করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এর মাঝেই টিকার বুস্টার ডোজ নেওয়া সিঙ্গাপুরের দুই বাসিন্দা আক্রান্ত হয়েছেন ওমিক্রনে।

শুক্রবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এদিকে টিকার বুস্টার ডোজ নেওয়ার পরও ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত সিঙ্গাপুরের ওই দুই রোগীর মধ্যে একজন নারী রয়েছেন। ২৪ বছর বয়সী ওই নারী দেশটির বিমানবন্দরে যাত্রী সেবার সঙ্গে সংশ্লিষ্ট। বিমানবন্দরের সকল কর্মীর নিয়মিত করোনা পরীক্ষা করা হলেও চলতি সপ্তাহেই ওই নারীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠালে তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সিঙ্গাপুরের স্থানীয় নাগরিকদের মধ্যে এটিই প্রথম ওমিক্রনের সংক্রমণ। সিঙ্গাপুরে নিয়মিত প্রথম সারির করোনা যোদ্ধাদের কোভিড পরীক্ষা করা হচ্ছে, বিমানবন্দরের কর্মীদেরও প্রথম সারির যোদ্ধা হিসেবে এই পরীক্ষা করা হচ্ছে। নিয়মিত এই পরীক্ষাতেই ওই নারী ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হন।

প্রতিবেদন অনুযায়ী, ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি ৪৬ বছরের এক বাসিন্দা। তিনি গত ৬ ডিসেম্বর জার্মানি থেকে সিঙ্গাপুরে ফেরেন। বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট নেগেটিভ এলেও, পরদিনই সর্দি হওয়ায় তিনি চিকিৎসকের কাছে যান। সেখানে করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট পজেটিভ আসে। পরে তার করোনার ধরন ওমিক্রন বলে শনাক্ত করা হয়।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ওই দু’জনই করোনা টিকার উভয় ডোজ সম্পন্ন করার পাশাপাশি বুস্টার ডোজও নিয়েছিলেন। তারপরও ওমিক্রন সংক্রমণ থেকে তারা রক্ষা পাননি।

আরও পড়ুন: পাকিস্তান তালেবানের অস্ত্রবিরতি চুক্তি বাতিল ঘোষণা

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রামক ক্ষমতা ও বিশ্বজুড়ে যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তা মাথায় রেখে আগামী দিনে দেশের সীমান্তে ও অভ্যন্তরে আরও আক্রান্তের খোঁজ মিলবে বলেই মনে করা হচ্ছে।’

সংবাদমাধ্যমগুলো বলছে, ওমিক্রনে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর ওই দু’জনকেই সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিসে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তারা আইসোলেশনে রয়েছেন। একইসঙ্গে বিগত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারাই এসেছিলেন, তাদের সকলকে চিহ্নিত করে পরবর্তী ১০ দিনের জন্য আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ফাইজার-বায়োএনটেক দাবি করে, তাদের টিকার দুটি ডোজ করোনার প্রাথমিক ধরনের বিরুদ্ধে যে সুরক্ষা দেয়, ওমিক্রনের ক্ষেত্রে সেই সুরক্ষা পেতে তিনটি ডোজের প্রয়োজন।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা পরামর্শদাতা কেট ও’ব্রায়েন বলেন, করোনা টিকার অতিরিক্ত ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেয় কি না, সেই তথ্য খতিয়ে দেখছে ডব্লিউএইচও। তবে এখনই বুস্টার ডোজ নিয়ে কিছু বলা সম্ভব নয়।


একাত্তর/এসএ

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা তিন নারীকে বেকসুর খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত।
সিঙ্গাপুরের খাদ্য সংস্থা (এসএফএ) ১৬ প্রজাতির কীটপতঙ্গ মানুষের খাওয়ার অনুমতি দিয়েছে। এসব কীটপতঙ্গের মধ্যে রয়েছে নানা রকম ঝিঁঝিঁপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশম পোকা।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী উড়োজাহাজের মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হওয়ার ঘটনাকে ‘চরম ভীতিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন এর যাত্রীরা। ওই ঝঁকুনিতে প্লেনের ভেতরে মানুষ এবং জিনিসপত্র ছিটকে পড়েছিলো।
যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি উড়ান মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর