সরকারি স্কুলে ভর্তির লটারি উদ্বোধন, রাতেই ফল প্রকাশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮:০২ পিএম

সরকারি স্কুলে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ডিজিটাল পদ্ধতির স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ল্যাপটপ থেকে সফটওয়ারে প্রবেশ করে বাটন চেপে লটারির কার্যক্রম শুরু করেন। 

এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অসুস্থ যুদ্ধ বন্ধ হচ্ছে। মেধার সমতা আসবে। বিভিন্ন মেধার শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান হবে। তাদের ওপর চাপ কমবে। এই পদ্ধতির কারণে কোচিং বানিজ্যও অনেকটা বন্ধ হয়েছে। এবারই প্রথম সদর জেলা পর্যায়ে ডিজিটাল লটারি পদ্ধতিতে হবে।

তিনি আরও বলেন, আবেদন ফর্মের মূল্য ১৭০ টাকার পরিবর্তে ১১০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীরা একসঙ্গে পাঁচ প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। 

স্কুলে অতিরিক্ত ফি আদায়ের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ব্যবসা প্রতিষ্ঠান নয়।

অনুষ্ঠানে জানানো হয়, এবার সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি শূন্য আসনের বিপরীতে মোট পাঁচ লাখ ৩৮ হাজার ১৫৩ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে।

আরও পড়ুন: ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ, আমদানিতেও ‘না’

এদিকে, বুধবার রাতেই প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির এ লটারির ফল প্রকাশ করা হবে। টেলিটকের মাধ্যমে আবেদনকারীকে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

জানা গেছে, লটারির জন্য ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি স্কুলের নাম দেওয়ার সুযোগ পাচ্ছে।


একাত্তর/এসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না...
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
প্রায় ১০ ঘণ্টা রাজপথ অবরোধ ও আন্দোলনের পর পরীক্ষাস্থগিতসহ তিন দফা দাবি জানিয়ে অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর