ক্যাপিটল হিলে হামলার দায়ে ট্রাম্প সমর্থকের ৬৩ মাসের কারাদণ্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। হামলাকারীদের মধ্যে ছিলেন ফ্লোরিডার রবার্ট স্কট পালমারও। হামলার দিন অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালান তিনি। এ অপরাধে তাকে ৬৩ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের একটি আদালত এ রায় ঘোষণা করে।  

ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ৫৪ বছর বয়সী রবার্ট স্কট পালমারই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি। এই রায়ের ফলে একই অভিযোগে অভিযুক্ত আরও ১৪০ জনের দণ্ড নির্ধারণ সহজ হবে বলে মনে করছেন দেশটির আইন বিশেষজ্ঞরা। 

নিজের অপরাধের কথা স্বীকার করে পালমার বলেন, আমি খুব লজ্জিত যে আমি এ হামলায় অংশ নিয়েছিলাম। আমার কাজের জন্য আমি খুব, খুব লজ্জিত। 

এনবিসি বলছে, অনলাইনে কাজ করেন এমন একজন গোয়েন্দা সবার আগে পালমারকে চিহ্নিত করেন। একাধিক ছবি ও ভিডিও ফুটেজ দেখে পালমারকে চিহ্নিত করেন তিনি। মার্কিন পতাকা সংবলিত জ্যাকেট পরে ক্যাপিটল হিলে পুলিশের ওপর প্রাণঘাতী হামলায় অংশ নিয়েছিলেন পালমার।

এদিকে পালমারের শাস্তির জন্য সরকারি কৌঁসুলির আবেদনে বলা হয়েছে, পালমার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অগ্নিনির্বাপণ যন্ত্র স্প্রে এবং খালি ক্যানিস্টার পুলিশকে নিক্ষেপ করেছিলেন। পিছু হটতে না চাইলে পুলিশ ওই সময় রাবার বুলেট ছোড়ে। সেই গুলি লাগে পালমারের পেটে।

আরও পড়ুন: আটকে পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করলো ফ্রান্স

ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুটকান বলেন, প্রতিদিন আমরা ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য সহিংসতার ষড়যন্ত্র করছে—এমন গণতন্ত্রবিরোধী দলগুলোর খবর শুনছি। ক্ষমতার শান্তিপূর্ণ স্থানান্তর বন্ধের চেষ্টা ও আইন প্রয়োগকারীদের ওপর হামলাকারীদের নির্দিষ্ট শাস্তি নিশ্চিত করতে হবে।


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর