ধর্ম অবমাননার অভিযোগে পাঞ্জাবে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:২৬ পিএম

ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ ডিসেম্বর) পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভেতরে বিশেষ স্থানে রাখা শিখ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে একটি তরবারি আছে। শনিবার সন্ধ্যার দিকে নিয়মিত প্রার্থনার সময় এক যুবক মন্দিরের ভেতরে রেলিং ধরে লাফিয়ে পড়েন এবং সেই তরবারি ছোঁয়ার চেষ্টা করেন।

পরে মন্দিরে উপস্থিত লোকজন তাকে থামিয়ে দেন এবং বাইরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করেন। অমৃতসর পুলিশের উপকমিশনার পরমিন্দর সিং ভানদাল বলেন, শনিবার সন্ধ্যার দিকে পূজা অর্চনার সময় এক যুবক বেড়া ডিঙিয়ে মন্দিরের বিশেষভাবে ঘেরা এলাকায় প্রবেশের চেষ্টা করেন। ওই সময় সেখানে উপস্থিত লোকজন প্রার্থনায় লিপ্ত ছিলেন এবং মাথাবনত করেছিলেন।

‘এ সময় মাথায় হলুদ কাপড় বাঁধা ২০ থেকে ২৫ বছর বয়সী এক যুবক সেখানকার বেড়া থেকে লাফিয়ে পড়েন। ভেতরে থাকা লোকজন তাকে আটক করেন এবং করিডরের বাইরে নিয়ে আসেন। সেখানে গণপিটুনিতে ওই যুবক মারা যান।’

আরও পড়ুন: বাংলাদেশি তরুণিকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় মুম্বাইয়ে আটক দুই

ভানদাল বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার যুবক একাই ছিলেন। ওই এলাকায় অনেক সিসিটিভি ক্যামেরা আছে এবং আমাদের দল সতর্ক অবস্থায় থাকায় সেখানকার ঘটনা সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানা যাবে। রোববার নিহত যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তিনি কোথায় থেকে এসেছিলেন আমরা তা যাচাই করে দেখবো।’


একাত্তর/এসএ

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বিচার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর