ইরানি নৌবাহিনীর প্রধান আলী রেজাকে হত্যার দাবি ইসরাইলের

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এক ভিডিও বিবৃতিতে জানান, গত রাতে একটি সুনির্দিষ্ট ও প্রাণঘাতী হামলায় তাংসিরিকে লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় নৌ কমান্ডের আরও বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন। কাটজ বলেন, হরমুজ প্রণালীতে মাইন স্থাপন এবং নৌ-চলাচল বন্ধ করে দেয়ার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরাসরি দায়ী ব্যক্তিকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইল যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাকে হত্যার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানিও রয়েছেন।

তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, তাংসিরির নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তিনি যোগ করেন, যদি এই খবর সত্য হয়, তবে এটি ইরানের জন্য আরও একটি বড় আঘাত হবে; কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি একে একে তাদের বহু সামরিক কমান্ডারকে হারিয়েছে।

তাংসিরি ছাড়াও এর আগে ইসরাইলি হামলায় আধাসামরিক বাহিনী ‘বাসিজ’ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলাইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন।

এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইল ইরানের নৌ-সম্পদ লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। গত সপ্তাহে কাস্পিয়ান সাগরে থাকা ইরানের বেশ কয়েকটি নৌ-জাহাজে বিমান হামলা চালায় ইসরাইল। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত জাহাজ, সহায়তা প্রদানকারী নৌযান এবং টহল ক্রাফটও ছিল।

এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর