ভারতে পালানোর সময় চেয়ারম্যান প্রার্থী হত্যার আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকসহ জোড়া খুনের ঘটনায় ঘাতক আশরাফুল ইসলাম রাব্বীকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় জেলার কসবা সীমান্ত বিদ্যানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে শহরের কাজীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। 

বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব বিরোধের জের ধরে গত ১৭ ডিসেম্বর রাতে নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার। এ ঘটনায় নিহতের ছোট ভাই আক্তারুজ্জামান নজরুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে নজরুলের সহযোগী ও কিলিং মিশনে অংশ নেয়া রাব্বীকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

আরও পড়ুন: ডা. মুরাদ ও নাহিদের বিরুদ্ধে আবারও মামলার আবেদন

পুলিশ আরও জানায়, অর্থনৈতিক লেনদেনকে ঘিরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরে তার জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, জোড়া খুনের ঘটনায় আশরাফুল আলম রাব্বী অন্যতম প্রধান আসামি। ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছিল। 

উল্লেখ্য, নিহত এরশাদুল নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং বাদল ওই ইউনিয়নের নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে।


একাত্তর/এসজে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর