সাফ অনুর্ধ্ব-১৯ শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০:০২ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতে বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা উড়ালো বাংলাদেশ।

বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে।

শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের  নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সে হিসাবে মুকুট ধরে রাখল গোলাম রব্বানী ছোটনের দল। সেবার নেপালের কাছে সেমি-ফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভারত। প্রথমবারের মতো শিরোপার মঞ্চে উঠে এসে হারের বিষাদ সঙ্গী হলো তাদের। এ আসরে টানা দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারল ভারত। রাউন্ড রবিন লিগের ম্যাচেও ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এসেছে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ। ওই ম্যাচে খেলা সোহাগী কিসকু, স্বপ্না রানী, আনুচিং মোগিনি ও আফইদার জায়গায় একাদশে জায়গা করে নেন মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও নিলুফার ইয়াসমিন। তাদের নিয়েই স্বাগতিকরা শুরুতে একটু দেখেশুনে খেললেও ম্যাচের লাগাম নিয়ন্ত্রণে নিতে সময় নেয়নি।

image


গোলশূন্য স্কোরলাইনের পর বিরতির পরও বাংলাদেশের দাপট চলতে থাকে। শামসুন্নাহার জুনিয়র একাই তিনটি সুযোগ নষ্ট করেন। ৪৬ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। পরে এই উইঙ্গারের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬০ মিনিটে শাহেদা আক্তার রিপার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়।

অনেক সুযোগ নষ্টের পর ৭৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। সমর্থকরা ভাসেন উল্লাসে। শাহেদার ব্যাক হিল থেকে আনাই মোগিনির দূরপাল্লার শটে লাফিয়ে ওঠা গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়িয়ে যায়।

পাঁচ দলের মধ্যে একমাত্র বাংলাদেশই ফাইনাল পর্যন্ত কোনো গোল হজম করেনি। গোলও দিয়েছে সবচেয়ে বেশি; ২০টি। ভারত ৯ গোল দিয়ে হজম করল ২টি এবং দুটি গোলই বাংলাদেশের বিপক্ষে।


একাত্তর/এসি

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর