কমলাপুরে ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তা নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ পিএম

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তা তারেকুজ্জামান বকুল (৪৫) নিহত হয়েছেন। তবে এটি আত্মহত্যা না অন্য কিছু সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলপুলিশ। নিহত তারিকুজ্জামান বকুল হাই কোর্টের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

এক ছেলে এক মেয়ের জনক তারিকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি মিরপুরের উত্তর পীরেরবাগের একটি বাসায় পরিবারকে নিয়ে ভাড়া থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই  মো. শাহজাহান বলেন, তারিকুজ্জামান কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর লাইনের দুই নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতাবশত কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। 

তিনি আরও বলেন, নিহত বকুল সেখানে কেন গিয়েছিল সে বিষয়ে পরিবারের সাথে কথা বলে কোনো কিছু জানা যায়নি।

মৃত্যুর খবর পেয়ে পুলিশ দুপুর দেড়টায় সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মৃতের স্ত্রী কুলসুম আরা খাতুন জানান, সকালে বাসা থেকে হাইকোর্টের উদ্দেশ্যে গিয়েছিল। আমি নিজেও শিল্প মন্ত্রণালয় চাকরি করি। দুপুরে অফিসে নামাজ পড়ছিলাম সে সময় মোবাইলে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে।

তবে বকুল কমলাপুরে কেন গিয়েছিলেন সে বিষয়ে স্বজনরা কোনো কিছু বলতে পারেনি।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর