মসলার বাজারে ক্রেতাদের ভিড়, দাম বাড়তি

আপডেট : ২৩ জুন ২০২৩, ০২:৪৩ পিএম

কোরবানির ঈদকে ঘিরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, হিলিসহ দেশের মসলার বাজারে এখন ক্রেতাদের ভিড় বাড়ছে।

এদিকে, খাতুনগঞ্জে জিরা, এলাচ ও লবঙ্গের দাম দেড় থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। তবে মসলার বাজারে আসা ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় এবার মসলার দাম অনেকটাই বেশি।

ব্যবসায়ীরা বলছেন, ডলার সঙ্কট ও শুল্কহার বাড়ার কারণে আমদানি কম। যে কারণে দাম বাড়তি।

খাতুনগঞ্জ পাইকারি বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। আর খুচরা বাজারে জিরা বিক্রি হচ্ছে এক হাজার টাকার বেশি দামে। পাইকারি বাজারে এলাচ মানভেদে এক হাজার ২৫০ থেকে দুই হাজার তিনশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দারুচিনি ১০০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪০০ টাকা। আদার দাম এখনো বাড়তি।

মসলা ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদে এমনিতেই মসলার চাহিদা বেশি থাকে। ডলার সঙ্কট, শুল্কহার বৃদ্ধির কারণে এলাচ ও জিরার আমদানি এবার কম।

দিনাজপুরের হিলিতে তিনদিনের ব্যবধানে জিরার দাম বেড়েছে কেজিতে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা বলছেন, বন্দর থেকে বেশি দামে মসলা কিনে বেশি দামে বিক্রি করার জন্য ক্রেতা কম পাচ্ছেন।

ক্রেতারা জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে সবসময় মসলার দাম কম। তাই ঈদের সময় হিলিতে মসলা কিনতে এসেছেন তারা। কিন্তু মসলার দাম দিগুণ হওয়ায় তারা ক্ষোভ জানান।

হিলিতে মসলার আমদানিকারক শাহিনুর রেজা শাহিন জানান, ভারতে মূল্যবৃদ্ধি ও অধিকহারে শুল্কের কারণে জিরার দাম বাড়ছে। শুল্ক প্রত্যাহার করা হলে জিরার দাম কমতে পারে বলে জানান তিনি।

হিলি বন্দর কর্তৃপক্ষ জানায়, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪-৫টি ভারতীয় ট্রাকে জিরা ও মেথি আমদানি হচ্ছে।


একাত্তর/জো

দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। 
কোরবানির ঈদের তিনদিন আগে জমজমাট হয়ে উঠেছে মশলার বাজার, তবে চাহিদা বাড়ায় বিক্রেতারা দামও বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। 
ঈদ আসতে এখনও বেশ দেরি, তবে তার আগেই চড়া গরম মসলার বাজার। রাজধানীর বাজারগুলোতে হাতে গোনা দু-একটির দাম কমলেও বাকি সব মসলার দাম বেড়েছে কয়েক গুণ।
পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকলেও আবারো অস্থির দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দাম একদিন কমলে পরদিন আবার বেড়ে যায়ে। ২০ টাকা কমার দু’দিন পর আবার বেড়েছে ২০ টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর