ওমিক্রনের ধাক্কায় চার হাজার ফ্লাইট বাতিল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:২৫ এএম

বিশ্বে রোজই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এরইমধ্যে করোনার ওমিক্রন ধরন নিয়ে শঙ্কায় আছে ইউরোপ ও পশ্চিম বিশ্বের দেশগুলো। এমন পরিস্থিতিতে বড়দিনের সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকসহ প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। 

শবিবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চার হাজার ফ্লাইট বাতিলের পাশাপাশি বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার ফ্লাইট।  

করোনার ওমিক্রন ধরনের দাপটে বিশ্বের একাধিক দেশের উড়োজাহাজগুলোর পাইলট, ক্রুসহ সংশ্লিষ্ট লোকজন আক্রান্ত হয়েছেন। তাদের এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওমিক্রন মোকাবেলায় শুধুমাত্র যুক্তরাষ্ট্রই বাতিল করেছে পাঁচ শতাধিক ফ্লাইট। ইউনাইটেড এয়ারলাইনসও (ইউএএল) ওমিক্রনের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে। চলতি সপ্তাহে বিমান খাতের ওপর সরাসরি ওমিক্রনের প্রভাব পড়বে।

image


ইউনাইটেড তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে।

আরও পড়ুন: দেখে চেনার উপায় নেই ৩১ মরদেহ, করানো হবে ডিএনএ পরীক্ষা

চায়না ইস্টার্ন ৪৭৪টি ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে ফ্লাইট অ্যাওয়ার সংস্থাটি। 

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের এয়ার ইন্ডিয়াও তাদের বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এছাড়া শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ার প্রত্যেকেই কয়েক ডজন করে ফ্লাইট বাতিল করেছে।


একাত্তর/আরবিএস 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর