তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৬ পিএম

সন্তানের জনক-জননী হতে চলেছেন তারকা দম্পতি তিশা ও ফারুকী। নিজেদের ভ্যারিফাইড ফেবুক একাউন্ট থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই খবর দেন তারা। সাথে পোস্ট করেছেন তিশার বেবি বাম্পের ছবিও।

পোস্টে তিশা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন, আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?

‘এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

আরও পড়ুন: নতুন বছরে আসছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’

তিশার মতো করে সন্তানের পৃথিবীতে আসার খবর জানিয়েছেন ফারুকীও। কবিতায় তিনি লিখেছেন

‘যখন তোমার জন্ম হয়

তখন একই সাথে আসলে

জন্ম হয় আমাদেরও

আমি যখন কবিতা লিখি

তখন কবিতাও কি

কিছুটা লিখে না আমায়?’

২০১০ সালে বিয়ে হয় নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর। ১১ বছরের দাম্পত্য জীবনে এবারই প্রথম মাতৃত্ব ও পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন এই অভিনেত্রী-পরিচালক দম্পতি।


একাত্তর/টিএ

বলিউডে আবারও খুশির খবর। অপেক্ষার প্রহর শেষ। সুপারস্টার দীপিকা পাডুকোনের কোলজুড়ে এলো এক কন্যা সন্তান। নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন...
নানা আলোচনা, সমালোচনা উপেক্ষা করে পরীমনির পথচলাটা এবার বোধহয় একটু অন্যরকম। আর কদিন বাদেই মা হতে চলেছেন আলোচিত এই অভিনেত্রী। আর তাইতো অপেক্ষার প্রহর যেন কাটছেনা পরীর। আপাতত মাতৃত্বকালীন অবকাশের...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর