গাধা জল ঘোলা করে খায়, বিএনপিকে কাদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৫৬ পিএম

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির না যাওয়াকে গণতন্ত্রের জন্য খারাপ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাধা জল ঘোলা করে খায়। বিএনপিও জল ঘোলা করে নির্বাচনে আসবে। এসে নির্বাচনকে বিশৃঙ্খল ও প্রশ্নবিদ্ধ করবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে সমন্বয় সভার শুরুতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সরকারের উন্নয়ন দেখে বিএনপি ভীত উল্লেখ করে কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতার পরিভাষা হলো নির্বাচনে তাদের বিজয়ী ঘোষণা করতে হবে।  

ইসি গঠনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার কারণে  নির্বাচন কমিশনার নিয়োগে আইন করা যায়নি। আগে হয়নি তবে সামনে হবে।

নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে তিনি বলেন, এখনকার নির্বাচন নিয়ে কিছু সমস্যা আছে। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। সরকার অনেক কাজ করেছে নারায়ণগঞ্জে। মেয়রও অনেকে কাজ করছে। ফলাফল ভালো হবে বলে আশা করি।

আরও পড়ুন: রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ: পাঁচ জানুয়ারি প্রমাণসহ শুনানি

পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে যোগ দেন ওবায়দুল কাদের। 

সেখানে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে অপপ্রচার বাড়বে। ওই অপপ্রচার রোধে সবাইকে কাজ করতে হবে।  বিরোধীরা কি কি অপপ্রচার করতে পারে, সেটা আগে মোকাবেলায়  আগেই প্রস্তুত থাকতে হবে। ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে হবে। 


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর