ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৫:৫২ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইউসুফ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িচংয়ের জসিম মোটরসাইকেলযোগে নিমসার থেকে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জসিম।

আরও পড়ুন: করোনা বাড়লে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহসহ ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট  থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর