পায়রা সেতুতে ট্রাক কেড়ে নিলো পুলিশ সদস্যের প্রাণ

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম

বছরের প্রথম দি‌নে পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় মিক্সিং ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য শওকত হোসেন (৪৫) নিহত ও অপর আরোহী রফিকুল ইসলাম (৫০) আহত হয়েছেন।  

শনিবার (১ জানুয়ারি) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটেছে। দুম‌কি থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোলপ্লাজায় দ্রুতবেগের একটি নম্বরপ্লেটবিহীন মিক্সিং ট্রাক টোলের টাকা প‌রি‌শোধের জন‌্য দু’জন আরোহীসহ দাড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে শওকত হোসেনের মৃত্যু হয়। আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: জানাজায় যাওয়ার পথে হামলায় নৌকা সমর্থকের মৃত্যু

পুলিশ জানায়, নিহত পুলিশ কনস্টবল শওকত হোসেন ভোলা জেলায় কর্মরত ছিলেন। তিনি সকালে বরিশাল থেকে পটুয়াখালীতে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। তার বাড়ি বরিশাল সদর উপ‌জেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলাতলা গ্রামে এবং আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালী থানার কর্ণকাঠি গ্রামে। তারা সম্পর্কে মামাত-ফুপাত ভাই। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য শওকত হোসেনের লাশ বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর