জানাজায় যাওয়ার পথে হামলায় নৌকা সমর্থকের মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৮:২০ পিএম

ঝিনাইদহের শৈলকূপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত একজনের জানাজায় যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতে জসিম হোসেন নামে নৌকার এক সমর্থক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সমর্থক। 

শনিবার (১ জানুয়ারি) বিকালে ভাটবাড়িয়া গ্রামে নিহত হারান বিশ্বাসের জানাজায় অংশ নেওয়ার পথে এ ঘটনাটি ঘটে। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত রিপনের বাড়ি একই গ্রামে।

ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জেলার শৈলকূপার  সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপুর লোকজন হামলা চালালে হারান বিশ্বাস নিহত ও ২০ জন আহত হয়।

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বীর সমর্থককে হত্যার অভিযোগে ইউপি সদস্য আটক

মরদেহ ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে তার নিজ গ্রামের বাড়ি ভাটবাড়িয়াতে জানাজা অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান মামুনের স্থানীয় সমর্থকেরা এ জানাজায় অংশ নিতে যাওয়ার পথে জুলফিকার কায়সার টিপুর লোকজন হামলা ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে নৌকার সমর্থক জসিম হোসেন নিহত ও রিপন হোসেন আহত হয়।

এ সময় গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর