সুনামগঞ্জে নির্বাচনের পর সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত চার

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম

সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় এক বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ মোট চারজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোটে পরাজিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মদ চৌধুরী ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া চৌধুরীর সমর্থকরা এ সংঘর্ষে জড়ায়। 

গুলিবিদ্ধ আহতরা হলেন- আহম্মদ চৌধুরীর পক্ষের আমিনুর চৌধুরী (২৬) ও আল আমিন চৌধুরী (৩৮) এবং অন্য আহতরা হলেন- সুফি মিয়া চৌধুরী (৫৫) ও তার ছেলে ইদু মিয়া চৌধুরী (৩০)। সুফি মিয়া ও ইদু মিয়া স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৬ ডিসেম্বর দিরাইয়ে চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে। তাড়ল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহম্মদ চৌধুরী নৌকা প্রতীকে নিয়ে পরাজিত হয়েছেন। তার গ্রামের বাসিন্দা ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুফি মিয়া চৌধুরী ও তার লোকজন আওয়ামী লীগ প্রার্থীর বিরোধীতা করেন। শনিবার (১ জানুয়ারি) দুপুরে এ নিয়ে দিরাই বাজারের হাইস্কুল রোডে আহম্মদ চৌধুরীর ছোট ভাই সুজন মিয়ার সঙ্গে সুফি মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাতে সুফি মিয়া আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন। এর জেরে রবিবার দুপুরে আওয়ামী লীগ নেতা আহম্মদ চৌধুরীর লোকজন ও বিএনপি নেতা সুফি মিয়া চৌধুরীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব করা হবে: সিইসি

দিরাই থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি

বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর