বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিনজন

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:৪৩ পিএম

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র বর্ষসেরা দলে স্থান অর্জন করেছে বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মোস্তাফিজুর রহমান।

সাকিব বছরে ২৭৭ রানের সঙ্গে নিয়েছেন ১৭ উইকেট। অলরাউন্ডার কোটায় দলে জায়গা পেয়েছেন তিনি। মুশফিক ৪০৭ রানের সঙ্গে ডিসমিসাল করেছেন ১০টি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে একাদশে তিনি।

অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ১৮ উইকেট নিয়ে পেস বোলার কোটায় জায়গা পেয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে। তিনি আবার টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন।

বর্ষসেরা এই ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশ আর আয়ারল্যান্ডের (৩ জন করে)। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার ২ জন করে এবং দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

image


বর্ষসেরা ওয়ানডে দল

পল স্টারলিং (আয়ারল্যান্ড), ফাখর জামান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), রসি ভ্যান ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), জস লিটল (আয়ার‌ল্যান্ড), দুশমন্ত চামিরা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর